ভিক্ষা করে কাটাতেন দিন, মৃত্যুর পর জরাজীর্ণ ঘরে মিলল বস্তাভরা টাকার পাহাড়!

বার্তা ডেস্কঃ

কর্ণাটকের মান্ডিয়া জেলার ৬৮ বছরের বৃদ্ধা নূর সারাজীবন চরম দারিদ্র্য ও কৃচ্ছ্রসাধনের মধ্যে কাটিয়েছেন। ছেঁড়া কাপড় পরে এবং পথচলতি মানুষের কাছে হাত পেতে তাঁর দিন কাটত। কিন্তু বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যুর পর স্থানীয় প্রতিবেশীরা যখন তাঁর জরাজীর্ণ এক কামরার ঘর পরিষ্কার করতে যান, তখন এক অবিশ্বাস্য দৃশ্যের মুখোমুখি হন। ঘরের এক কোণে সাজানো পাটের বস্তাগুলো খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় সবার। বস্তাগুলি কানায় কানায় ভরা ছিল খুচরো কয়েন এবং নগদ টাকার বান্ডিলে।

অত্যন্ত সাধারণ জীবনযাপন করা এক ভিক্ষুকের ঘরে এই বিপুল পরিমাণ অর্থ দেখে হতবাক হয়ে যান পাড়া-পড়শীরা। বছরের পর বছর ধরে তিলে তিলে জমানো এই গুপ্তধন কীভাবে নূর সংগ্রহ করেছিলেন, তা নিয়ে এখন জোর জল্পনা চলছে জেলা জুড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া এই বিপুল অর্থের একটি বড় অংশ পরবর্তীতে এলাকার একটি মসজিদে দান করা হয়েছে। একজন নিঃস্ব মানুষের এই লুকনো সঞ্চয় এখন মান্ডিয়ার মানুষের মুখে মুখে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *