চিনা যুদ্ধবিমান কেনা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঢাকার, বড় চমক বাংলাদেশের নৌবাহিনীতে!

বার্তা ডেস্কঃ

নিজেদের বায়ুসেনাকে ঢেলে সাজাতে চিনের থেকে ২৪টি অত্যাধুনিক J-10CE যুদ্ধবিমান এবং বেশ কয়েকটি হেলিকপ্টার কিনতে চলেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের আমলে বেজিংয়ের সঙ্গে ঢাকার এটিই সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি হতে চলেছে। প্রতিটি যুদ্ধবিমানের মূল্য প্রায় ৪ কোটি মার্কিন ডলার। বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, চুক্তির খসড়া ইতিমধ্যেই প্রস্তুত এবং তা চূড়ান্ত হওয়ার একেবারে দ্বারপ্রান্তে। চুক্তিটি ত্বরান্বিত করতে গত জুন মাসে একটি বিশেষ চিনা প্রতিনিধি দল ঢাকা সফর করে এবং দুই দেশের মন্ত্রী পর্যায়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়েছে। অস্ত্র আমদানির ক্ষেত্রে চিন বরাবরই বাংলাদেশের শীর্ষ পছন্দের তালিকায় রয়েছে।

তবে এই চুক্তির সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো যুদ্ধবিমানটির অতীত ইতিহাস। ২০২৫ সালে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তান এই একই চিনা যুদ্ধবিমান ব্যবহার করে চরম ব্যর্থতার মুখে পড়েছিল। সেই সময় ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম S-400-এর কাছে চিনের তৈরি পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম কার্যত মুখ থুবড়ে পড়ে। পাকিস্তানের সেই ব্যর্থতার ট্র্যাক রেকর্ড থাকা সত্ত্বেও ঠিক একই মডেলের J-10CE যুদ্ধবিমান কেনাকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতিরক্ষা কৌশল নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। এই বিপুল অঙ্কের সামরিক চুক্তির মাধ্যমে ঢাকা ও বেজিংয়ের ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক ঘনিষ্ঠতাই আরও একবার স্পষ্টভাবে প্রকাশ্যে এল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *