ভাদ্রেও থামছে না বৃষ্টি, দক্ষিণবঙ্গে কি মিলবে স্বস্তি?

বার্তা ডেস্কঃ

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে ভাদ্র মাসের ভ্যাপসা গরম ও প্যাচপচে আবহাওয়ার মধ্যেই কলকাতা সহ রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার দিনভর আকাশ মেঘলা থাকার পাশাপাশি শহর এবং উপকূল ও পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।বৃষ্টির সময় উপকূল ও অন্যান্য জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির জেরে কলকাতার নিচু এলাকা ও ব্যস্ত রাস্তায় জল জমে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বুধবার জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির ধারা বজায় থাকবে।তবে আগামী শুক্রবার জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে হাওয়া অফিস।এদিকে মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল।তাপমাত্রা ও আর্দ্রতার খুব একটা হেরফের না হওয়ায় ভাদ্রের এই অস্বস্তিকর গরম থেকে এখনই পুরোপুরি রেহাই মিলছে না সাধারণ মানুষের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *