পোস্তায় সোয়া কোটি টাকা লুটের নেপথ্যে রাজস্থানের গ্যাং, জালে হাওলা চক্রের ‘টিপার’!

বার্তা ডেস্কঃ

মধ্য কলকাতার পোস্তার কটন স্ট্রিটে একটি হাওলার গদিতে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। গত বুধবার বন্দুকের নলের মুখে কর্মচারীদের জিম্মি করে ১ কোটি ৩০ লাখ টাকা লুট করে তিন দুষ্কৃতী। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, এই ঘটনার নেপথ্যে রয়েছে এক স্থানীয় হাওলা ব্যবসায়ী ললিত মুন্দ্রা। হাওড়ার সালকিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, রাজস্থানের একটি কুখ্যাত গ্যাংকে এই ডাকাতির জন্য ডেকে এনেছিল ললিত নিজেই।

পুলিশ সূত্রে জানা গেছে, ললিতের দেওয়া তথ্যের ভিত্তিতে এবার রাজস্থানের বিকানেরে তল্লাশি অভিযান শুরু হচ্ছে। এদিকে, ঘটনার পর থেকে ওই হাওলা গদির তিন জন কর্মীও রহস্যজনকভাবে উধাও হয়ে গেছেন। চাঞ্চল্যকর বিষয় হলো, একই গদি মালিকের ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ ও গুজরাটের অফিসেও অতীতে এমন বড় অঙ্কের লুটের ঘটনা ঘটেছে। বারবার একই কায়দায় ডাকাতির নেপথ্যে প্রতিষ্ঠানের ভেতরের কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *