শিক্ষক নেই শিক্ষার্থীও কম, ধুঁকছে রাজ্যের ১৯ হাজার স্কুল!

বার্তা ডেস্কঃ

কেন্দ্রীয় সংস্থা ‘ইউডিআইএসই+’ (UDISE+)-এর সাম্প্রতিক রিপোর্টে পশ্চিমবঙ্গ রাজ্য স্কুলশিক্ষার চরম ভারসাম্যহীন চিত্র সামনে এসেছে। রিপোর্টে প্রকাশ, রাজ্যের ৪,১৩৩টি স্কুলে একজনও পড়ুয়া নেই, অথচ সেই সব স্কুলে কর্মরত হিসেবে নাম রয়েছে ১৯,৫০২ জন শিক্ষকের। উল্টোদিকে, রাজ্যের ৬,৭৬৯টি স্কুলে মাত্র একজন করে শিক্ষক রয়েছেন, যাঁদের একা হাতে সামলাতে হচ্ছে ২ লক্ষ ২৯ হাজারেরও বেশি শিক্ষার্থীকে।

রাজ্যের মোট ৯৩,১৪৭টি বিদ্যালয়ের তথ্য বিশ্লেষণে দেখা গেছে যে ৮ শতাংশ স্কুলে পড়ুয়ার সংখ্যা ১০ জনের কম, অন্যদিকে ৮.৫ শতাংশ স্কুলে ৫০০-র বেশি পড়ুয়া রয়েছে। পড়ুয়াশূন্য স্কুলের তথ্যের বিষয়ে শিক্ষামন্ত্রী দীপক বর্মণ জানান, কিছু বেসরকারি স্কুল পোর্টালে সঠিকভাবে পড়ুয়াদের হিসাব আপলোড না করায় কারিগরি ত্রুটি তৈরি হয়েছে। এছাড়া শিক্ষক ঘাটতি প্রসঙ্গে বিগত ১৫ বছরের দুর্নীতিকে দায়ী করে তিনি আশ্বাস দিয়েছেন, অতিরিক্ত শিক্ষক থাকা স্কুল থেকে শিক্ষক ঘাটতি থাকা বিদ্যালয়গুলিতে বদলির প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলতি বছরের শেষেই এই পরিকাঠামোগত সমস্যার সমাধান করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *