পুরভোটের আগে কোন বড় চালে বাজিমাত করতে চলেছে ঋতব্রত শিবির?

বার্তা ডেস্কঃ

কলকাতা ও হাওড়া পুরভোটের রণকৌশল চূড়ান্ত করতে দফায় দফায় উচ্চপর্যায়ের বৈঠক শুরু করেছে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল তৃণমূল’ কংগ্রেস। ওয়ার্ড ডিলিমিটেশন নিয়ে আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া শুনানিতে তথ্য ও মানচিত্রসহ হাজির থাকার জন্য দলীয় প্রতিনিধিদের বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে। একই সঙ্গে, ট্রাইব্যুনালে আটকে থাকা আবেদনকারীদের নাম পুজোর আগেই ভোটার তালিকায় তুলতে রাজ্য সরকারের দ্রুত পদক্ষেপ দাবি করা হয়েছে। নাগরিক স্বার্থ ও ভোটাধিকার সুনিশ্চিত করতে খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী এবং রাজ্য নির্বাচন কমিশনের দারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই শিবির।

পুরভোটের ডিলিমিটেশন বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ভোটের দামামা বেজে যাওয়ায় ২০৯টি আসনেই প্রার্থী দেওয়ার পূর্ণ প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যে দলের উত্তর ও দক্ষিণ কলকাতা জেলা সভাপতিদের সম্ভাব্য ওয়ার্ডভিত্তিক প্রার্থী তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত শুনানিতে একাধিক আপত্তি জমা পড়ার পাশাপাশি সপ্তাহের শেষে দলের শীর্ষ নেতৃত্ব ও পুরভোটের দায়িত্বে থাকা নেতাদের নিয়ে চূড়ান্ত নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *