চিনির মজুত নিয়ে কড়া বার্তা কেন্দ্রের, এবার কমছে সীমা!

বার্তা ডেস্কঃ

দেশের বাজারে চিনির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং অসাধু উপায়ে কৃত্রিম সংকট তৈরি ঠেকাইতে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। এবার চিনি ব্যবসায়ীদের জন্য মজুতের সীমা এক ধাক্কায় অর্ধেক কমিয়ে ৪,০০০ কুইন্টাল থেকে ২,০০০ কুইন্টাল নির্ধারণ করা হয়েছে।

কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, এই নতুন নিয়ম ১৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

নিয়ম অনুযায়ী, কোনো ব্যবসায়ী ২,০০০ কুইন্টালের বেশি চিনি মজুত রাখতে পারবেন না এবং মিল থেকে চিনি পাওয়ার পর তা সর্বোচ্চ ৩০ দিনের বেশি গুদামে রাখা যাবে না। বাজারে যোগান স্বাভাবিক রেখে সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী দামে চিনি পৌঁছে দেওয়াই সরকারের এই কড়া সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *