উৎসবের আগেই খুশির জোয়ার! ডিএ ও বোনাস সহ মিলবে আগাম বেতন!
বার্তা ডেস্কঃ
দীর্ঘদীঘায় জমে থাকা অপেক্ষার অবসান ঘটিয়ে রাজ্য সরকারের কর্মীদের জন্য আসতে চলেছে বিরাট আর্থিক স্বস্তি। আসন্ন দুর্গাপুজো ও উৎসবের মরশুম শুরুর আগেই সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) সহ অন্যান্য পাওনা মেটানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন।
চলতি বছরের জানুয়ারি মাস থেকে কার্যকর হওয়া ২০ শতাংশ মহার্ঘ ভাতা একসঙ্গে কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতে পারে। এর ফলে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দীর্ঘ আট মাসের বকেয়া ডিএ-র টাকা পুজোর ঠিক আগেই (অক্টোবরের বেতনের সাথে বা সেপ্টেম্বরের মাঝামাঝি) হাতে পাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।
কেন্দ্র ও রাজ্য সরকারের ডিএ-র ফারাক নিয়ে কর্মীদের মধ্যে এতদিন যে ক্ষোভ জমেছিল, এই পদক্ষেপ তার অনেকটাই উপশম করবে বলে মনে করা হচ্ছে। শুধু বকেয়া ডিএ-ই নয়, উৎসবের মুখে সরকারি কর্মীদের ঝুলিতে আসতে চলেছে আগাম বেতন এবং যোগ্য কর্মচারীদের জন্য উৎসব বোনাস। সব মিলিয়ে এই পুজোয় কর্মীদের মাসের আয় স্বাভাবিকের চেয়ে প্রায় তিনগুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
নবান্ন সূত্রে জানা গেছে, পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে সেপ্টেম্বর মাসের ১৫ তারিখের মধ্যেই সমস্ত টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। অন্যদিকে, সপ্তম বেতন কমিশনের পর এবার অষ্টম পে কমিশন (8th Pay Commission)-এর ফিটমেন্ট ফ্যাক্টর ও মূল বেতন বৃদ্ধি নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। সব মিলিয়ে, শারদোৎসবের ঠিক আগেই রাজ্য সরকারি কর্মচারীদের আর্থিক পাওনা যে বেশ কিছুটা সমৃদ্ধ হতে চলেছে, তা একপ্রকার নিশ্চিত।