আন্তর্জাতিক মঞ্চে দেশকে গর্বিত করা অমরদীপ আজ রাঁচির রাস্তায় সবজি বিক্রেতা! নড়েচড়ে বসলেন মুখ্যমন্ত্রী

বার্তা ডেস্কঃ

৪ আন্তর্জাতিক সোনা বিজয়ী অমরদীপের চরম অবহেলা, পেটের টানে রাস্তায় সবজি বিক্রি

দেশের নাম আন্তর্জাতিক স্তরে উজ্জ্বল করেও সরকারি উদাসীনতার শিকার ঝাড়খণ্ডের ২৯ বছর বয়সি থ্রো-বল খেলোয়াড় অমরদীপ। আন্তর্জাতিক মঞ্চে ভারতের হয়ে চারটি স্বর্ণপদক জয় করার পরেও আজ তাঁকে পেটের ভাত জোটাতে রাঁচির রাস্তায় সবজি বিক্রি করতে হচ্ছে এবং পাশাপাশি ক্যাব চালাতে হচ্ছে।

অন্যান্য রাজ্য যেমন হরিয়ানা, ছত্তীসগড় ও বিহার তাদের সফল ক্রীড়াবিদদের সরকারি চাকরি ও নানা সুযোগ-সুবিধা দিয়ে সম্মানিত করেছে। এমনকি অমরদীপের অধিনায়কেত্ব খেলা খেলোয়াড়রাও নিজ রাজ্য থেকে চাকরি পেয়েছেন, কিন্তু ঝাড়খণ্ডের জটিল ক্রীড়ানীতির কারণে ২০১৬ সাল থেকে অমরদীপের সমস্ত সরকারি আবেদন ও পুরস্কার ফাইলবন্দি হয়ে আটকে রয়েছে। দফায় দফায় ক্রীড়ামন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকদের দরজায় কড়া নেড়েও কোনো কাজ হয়নি।

আন্তর্জাতিক অ্যাথলিটের এই করুণ পরিণতির খবর প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবশেষে এই বিষয়ে হস্তক্ষেপ করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করা এই কৃতি অ্যাথলিট শেষ পর্যন্ত তাঁর প্রাপ্য সম্মান ও উপযুক্ত চাকরি পান কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *