৪৭০২ কোটির মেগা মাস্টারপ্ল্যান, হাওড়ায় কি এবার সত্যিই মিটবে জলযন্ত্রণা!

বার্তা ডেস্কঃ

হাওড়ার দীর্ঘদিনের জলজমা সমস্যা সমাধানে বড় পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই জানিয়েছেন, ৪৭০২ কোটি টাকা ব্যয়ে হাওড়া শহরের নিকাশি ব্যবস্থা সংস্কারের একটি মেগা মাস্টারপ্ল্যান ইতিপূর্বেই রাজ্য মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। এই প্রকল্পের ৩০ শতাংশ অর্থ রাজ্য সরকার এবং বাকি ৭০ শতাংশ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি অর্থায়ন করবে। আগামী ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে এই প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে এবং আগামী পাঁচ বছরের মধ্যে তা সম্পন্ন হবে।

সম্প্রতি টানা বৃষ্টির জেরে মধ্য হাওড়ার শিবপুর রোড, পঞ্চাননতলা রোড এবং দক্ষিণ হাওড়ার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। সাধারণ মানুষের এই দুর্ভোগ লাঘবে মন্ত্রী উমেশ রাই আশ্বস্ত করেছেন যে, এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে বর্ষাকালে হাওড়া ও বালি অঞ্চলে আর জল জমার সমস্যা থাকবে না। দীর্ঘমেয়াদী এই পরিকল্পনা বাস্তবায়িত হলে শহরের নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণ ঘটবে এবং জল-ছবি পুরোপুরি বদলে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *