বিয়ের আসরেই মৃত্যুপুরী! মার্কিন হানায় রক্তস্নাত ইরান, গর্জে উঠল তেহরান

বার্তা ডেস্কঃ

দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়েবাড়িতে ভয়াবহ মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ বহু সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকায়ি এই আক্রমণকে ‘বর্বর অপরাধ’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক মহলের নীরবতার কঠোর সমালোচনা করেছেন। তিনি সতর্ক করে জানিয়েছেন, এই নির্বিকার মনোভাব অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে এবং এর পরিণাম বিশ্বকে এক দিন ভোগ করতে হবে। এছাড়া ভারতের ইরানি দূতাবাসও সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে জানিয়েছে, আনন্দের অনুষ্ঠান নিমেষেই রক্ত ও কান্নায় ঢেকে গেছে।

পরিস্থিতির আকস্মিক অবনতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন সম্পূর্ণভাবে আমেরিকার হাতে এবং ইরানের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। তেহরানের সঙ্গে নতুন করে কোনো আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি সরাসরি ইরানের সাধারণ নাগরিকদের বর্তমান খামেনেই প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদের ডাক দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *