হাজার ছাড়াল মৃত্যুমিছিল, মহাপ্রলয়ে কাঁপছে নেপাল!
September 4, 2026
বার্তা ডেস্কঃ
কাদা ও ধ্বংসস্তূপ সরিয়ে নেপালে হড়পা বানে মৃতের সংখ্যা ১,০০৩ জনে পৌঁছেছে এবং প্রায় চার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজে ২১ হাজারের বেশি নিরাপত্তাকর্মী নিয়োজিত থাকলেও ধসে যাওয়া রাস্তা ও ভেসে যাওয়া সেতুর কারণে বহু দুর্গম এলাকায় পৌঁছানো আসাম্ভব হয়ে পড়েছে। ফলে আটকে থাকা মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে এবং ত্রাণসামগ্রী পৌঁছে দিতে আকাশপথে হেলিকপ্টার দিয়ে জরুরি অভিযান চালানো হচ্ছে।
এদিকে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় এবং বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকায় নতুন করে সতর্কতা জারি করেছে প্রশাসন। ভোতেকোশি নদীর ভয়াবহ এই বিপর্যয়ের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করে আন্তর্জাতিক মঞ্চে ক্ষতিপূরণের জোরালো দাবি জানিয়েছে নেপাল সরকার।