অভিন্ন দেওয়ানি বিধি: কাদের জন্য থাকছে সুখবর আর কী বদল আসছে?
বার্তা ডেস্কঃ
September 4, 202610:33 am
পূর্ব ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি চালুর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দিল্লির চাণক্যপুরী বঙ্গভবনে রাজ্য সরকার গঠিত ইউসিসি কমিটির প্রথম জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে এই বৈঠকে স্বরাষ্ট্র দপ্তরসহ বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা অংশ নেন। কমিটির প্রস্তাবের ওপর ভিত্তি করেই খুব দ্রুত রাজ্য বিধানসভায় এই সংক্রান্ত বিল পেশ করা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
ইউসিসি কার্যকর হলে বিভিন্ন ধর্মের নিজস্ব দেওয়ানি আইনের পরিবর্তে সমস্ত সম্প্রদায়ের জন্য অভিন্ন আইন চালু হবে। তবে আদিবাসীদের এই আইনের আওতার বাইরে রাখা হয়েছে। চূড়ান্ত রূপরেখা তৈরির আগে বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার ও সম্পত্তি বণ্টনসহ প্রায় নয়টি গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবে এই কমিটি। রাজ্য বিধানসভা নির্বাচনের আগে ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়নেই এই জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।