SBI গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা! কবে বন্ধ থাকবে আপনার UPI পরিষেবা?
বার্তা ডেস্কঃ
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই-এর গ্রাহকদের জন্য জরুরি সতর্কতা জারি করা হয়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬ নির্দিষ্ট কিছু সময়ের জন্য ব্যাঙ্কের ইউপিআই পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, ওই দিন রাত ১২টা ৩০ মিনিট থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত অর্থাৎ মোট ৪৫ মিনিটের জন্য এই ডিজিটাল লেনদেন পরিষেবা ব্যাহত হবে। নির্ধারিত এই সময়ের মধ্যে গ্রাহকরা কোনো ধরনের পেমেন্ট করতে পারবেন না বলে সতর্ক করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
সাময়িক এই বিঘ্ন এড়াতে গ্রাহকদের বিকল্প ব্যবস্থার কথা জানিয়েছে এসবিআই। পরিষেবা বন্ধ থাকার ওই সময়ে জরুরি প্রয়োজনে ইউপিআই লাইট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে, যার মাধ্যমে পিন ছাড়াই ছোট অঙ্কের লেনদেন করা সম্ভব। এছাড়া দৈনন্দিন আর্থিক লেনদেনের ক্ষেত্রে এসবিআই-এর নির্ধারিত নিয়মে সাধারণ ইউপিআই লেনদেনের দৈনিক সীমা ১ লক্ষ টাকা পর্যন্ত ধার্য রয়েছে। নির্দিষ্ট কিছু বিশেষ ক্ষেত্র যেমন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল বা কর প্রদানের ক্ষেত্রে এই সীমা ৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।