জন্মাষ্টমীর এই বিশেষ দিনে প্রিয়জনদের পাঠান সেরা শুভেচ্ছাবার্তা!
September 4, 2026
বার্তা ডেস্কঃ
ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষ্যে প্রতি বছর মহাসমারোহে পালিত হয় জন্মাষ্টমী উৎসব। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই পুণ্য দিনে ভক্তরা নিজেদের শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করেন। চলতি বছর আগামী ৪ সেপ্টেম্বর পালিত হতে চলেছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এই বিশেষ দিনে সোশাল মিডিয়া বা মেসেজের মাধ্যমে প্রিয়জন ও পরিচিতদের শুভেচ্ছা জানাতে পারেন। রইল কিছু সুন্দর ও মনকাড়া শুভেচ্ছা বার্তার হদিশ:
- জীবনের সমস্ত কষ্টের একটাই ঠিকানা, শ্রীকৃষ্ণের চরণধূলি। তোমার জীবন শ্রীকৃষ্ণের আশীর্বাদে হয়ে উঠুক আনন্দময়, এই কামনা জানিয়ে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা।
- জন্মাষ্টমীর এই শুভ দিনে শ্রীকৃষ্ণের লীলা খেলায় মেতে উঠুক সকলে, সবাইকে জানাই জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা।
- জন্মাষ্টমীর এই শুভলগ্নে আপনার সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করি। ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে জীবনের সঠিক পথ দেখান।
- রাধার প্রেম, বাঁশির মিষ্টি সুর, মাখনের স্বাদ আর গোপিনীদের লীলা—এই নিয়েই সুন্দর হয়ে উঠুক এবারের জন্মাষ্টমী।
- হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধো জগৎপতে, গোপালের কৃপায় আপনার জীবন আধ্যাত্মিক আলোয় আলোকিত হোক। শুভ জন্মাষ্টমী!
- পবিত্র জন্মাষ্টমীর পুণ্যলগ্নে বালগোপালের আশীর্বাদ আপনার ও আপনার পরিবারের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি।
- গোপালের রাঙা চরণে জানাই শত কোটি প্রণাম। এই শুভ দিনে আপনার সকল মনোবাঞ্ছা পূর্ণ হোক।
- মাখন চোরের আগমনে আনন্দিত হোক ধরা, হরিবোল ধ্বনিতে মুখরিত হোক আপনার গৃহকোণ। শুভ জন্মাষ্টমী!
- পূর্ণব্রহ্ম নারায়ণ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের পুণ্যফল আপনার ও আপনার পরিবারের উপর বর্ষিত হোক।