ফরাক্কায় ধসে বিপর্যস্ত রেল পরিষেবা, বাতিল বহু ট্রেন!

বার্তা ডেস্কঃ

বৃহস্পতিবার ভোরে তিলডাঙা ও নিউ ফরাক্কার মাঝে আচমকা রেললাইনে ধস নামায় পূর্বরেলের মালদা ডিভিশনে ট্রেন চলাচল মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এই ঘটনার জেরে লাইনে আটকে পড়ে দার্জিলিং মেল, পদাতিক, গৌড় এবং জোগবানি এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনগুলি। পরিস্থিতি সামাল দিতে রেল কর্তৃপক্ষের তরফে বারহারওয়া-আজিমগঞ্জ, আজিমগঞ্জ-ভাগলপুর এবং সাহেবগঞ্জ-মালদা টাউন প্যাসেঞ্জারসহ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। ফলে বিভিন্ন স্টেশনে চরম ভোগান্তির মুখে পড়েছেন বহু যাত্রী।

রেললাইন দ্রুত মেরামতের কাজ চললেও দিনভর পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কায় বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। হাওড়া-রাধিকাপুর, কলকাতা-হলদিবাড়ি, শিয়ালদহ-সাব্রুমসহ বেশ কয়েকটি ট্রেন নলহাটি-আজিমগঞ্জ-জঙ্গিপুর রোড হয়ে চালানো হচ্ছে। অন্যদিকে দার্জিলিং মেল, পদাতিক ও বন্দে ভারত এক্সপ্রেসের মতো ট্রেনগুলিকে ঘুরপথে চালানো হচ্ছে বীরশিবপুর দিয়ে। শুধু রেললাইনই নয়, টানা বৃষ্টির জেরে সামশেরগঞ্জের রাজপথেও জোড়া ধস নামায় অ্যাম্বুল্যান্সসহ শত শত যানবাহন স্তব্ধ হয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *