সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব থেকে অনৈতিক সম্পর্ক, শিক্ষিকার কাণ্ডে ফাঁস চাঞ্চল্যকর তথ্য!
বার্তা ডেস্কঃ
ইংল্যান্ডের সাউদ্যাম্পটনের বিটার্ন পার্ক স্কুলের এক শারীরশিক্ষা শিক্ষিকার অসংবেদনশীল আচরণ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ৩০ বছর বয়সি শিক্ষিকা ব্রনওয়েন জেমসের বিরুদ্ধে তাঁরই ১৬ বছর বয়সি ছাত্রের সঙ্গে অনুচিত ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার গুরুতর অভিযোগ উঠেছে। স্ন্যাপচ্যাটে যোগাযোগের মাধ্যমে সম্পর্কের সূত্রপাত ঘটে, যা পরবর্তীতে নিয়মিত অনৈতিক শারীরিক সম্পর্কে রূপ নেয়। এমনকি গাড়ির মধ্যে ও শিক্ষিকার নিজস্ব বাসভবনেও এই ঘটনাগুলো ঘটত বলে জানা গেছে। তবে ছাত্রটি বিষয়টি উপলব্ধি করে পরবর্তীতে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসে এবং ঘটনাটি প্রকাশ্যে আনে।
বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে আইনজীবীরা দাবি করেন, শিক্ষিকা নিজের পদের অপব্যবহার করে অপ্রাপ্তবয়স্ক ছাত্রকে প্রভাবিত করতেন এবং কেবল শারীরিক সম্পর্কের উদ্দেশ্যেই তাকে ব্যবহার করেছেন। এমনকি দুজনে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও করেছিলেন বলে জানা যায়। যদিও আদালতে দাঁড়িয়ে ব্রনওয়েন জেমস তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। বর্তমানে উইনচেস্টার ক্রাউন কোর্টে চারটি পৃথক ধারায় মামলাটি বিচারাধীন রয়েছে। ছাত্র-শিক্ষিকার সম্পর্কের মতো একটি সংবেদনশীল বিষয়ে এমন অনৈতিক আচরণের খবর ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক শোরগোল পড়ে গেছে।