জন্মাষ্টমীতে গোপালকে কোন রঙে সাজাবেন? রাশি অনুযায়ী জেনে নিন শুভ রঙ!
বার্তা ডেস্কঃ
জন্মাষ্টমী মানেই লাড্ডু গোপালকে নতুন সাজে সাজিয়ে তোলার আনন্দ। বাজারে এখন গোপালের হরেক রকমের পোশাক, মুকুট ও ময়ূরের পালক মিলছে। তবে শুধু নিজের পছন্দমতো নয়, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রঙের বিশেষ গুরুত্ব রয়েছে। শাস্ত্র মতে, জন্মাষ্টমীর দিনে সঠিক রঙের পোশাকে গোপালকে সাজালে জীবনে তার শুভ প্রভাব পড়ে।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় রং হলুদ এবং ময়ূর নীল। জন্মাষ্টমীতে গোপালকে হলুদ রঙের পোশাকে সাজানো অত্যন্ত শুভ। হলুদ রং বৃহস্পতি গ্রহের প্রতীক, যা জ্ঞান, সমৃদ্ধি ও সৌভাগ্য বয়ে আনে। যাঁরা আর্থিক সংকটে ভুগছেন বা সংসারে শান্তি চান, তাঁরা এই দিনে গোপালকে অবশ্যই হলুদ পোশাক পরাবেন। এতে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে এবং বৃহস্পতি গ্রহ শক্তিশালী হয়।
অন্যদিকে, যদি রাশিতে শুক্রের প্রভাব দুর্বল থাকে কিংবা প্রেম জীবনে সমস্যা চলে, তবে গোপালকে গোলাপি বা হালকা লাল পোশাকে সাজাতে পারেন। গোলাপি রং প্রেম, ভালোবাসা ও শুক্রের প্রতীক। জন্মাষ্টমীতে এই রঙের পোশাক পরালে দাম্পত্য জীবনে মাধুর্য বাড়ে এবং সম্পর্কে নতুন প্রাণ আসে। এই কারণেই অনেকে জন্মাষ্টমীতে রাধা-কৃষ্ণের যুগল মূর্তিকে গোলাপি বসনে সাজিয়ে থাকেন।
যাঁদের মনে অস্থিরতা বেশি ও মানসিক শান্তির অভাব রয়েছে, তাঁরা গোপালকে সাদা বা হলুদ-সাদার মিশ্রিত পোশাকে সাজাতে পারেন। সাদা রং মনের শান্তি ও পবিত্রতার প্রতীক। এ বছর জন্মাষ্টমীতে চন্দ্র রোহিণী নক্ষত্রে অবস্থান করবে, যা শ্রীকৃষ্ণের জন্ম নক্ষত্র। তাই চন্দ্রকে শান্ত রাখতে সাদা পোশাকও অত্যন্ত শুভ ফল দেবে বলে মনে করেন জ্যোতিষীগণ।
২০২৬ সালের জন্মাষ্টমীর তিথি:
এ বছর জন্মাষ্টমী পালিত হচ্ছে ৪ সেপ্টেম্বর, শুক্রবার। অষ্টমী তিথি শুরু হচ্ছে ৪ সেপ্টেম্বর রাত ২টা ২৫ মিনিটে এবং শেষ হবে ৫ সেপ্টেম্বর রাত ১২টা ১৩ মিনিটে। নিশীথকালে জন্মাষ্টমীর মূল পুজো অনুষ্ঠিত হবে, তবে স্থানীয় সময় অনুযায়ী পুজোর সময়ে কিছুটা পরিবর্তন হতে পারে।