বিপদ এড়াতে সিকিমে চরম সতর্কতা, হিমবাহ হ্রদ নিয়ে জারি কড়া নজরদারি!

বার্তা ডেস্কঃ

নেপালে হিমবাহ ফেটে ভয়াবহ বিপর্যয়ের পর সিকিমে সম্ভাব্য বন্যা বা গ্লেশিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। জাতীয় দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ রাজ্যের চল্লিশটি হিমবাহ হ্রদকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে সতেরো হাজার ফুট উঁচুতে অবস্থিত ১৬টি হ্রদ নিয়ে বিশেষ সমীক্ষা চালিয়েছে বিশেষজ্ঞদের একটি দল। প্রাথমিক মূল্যায়নের পর এর মধ্যে ৭টি হ্রদকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বা ‘হাই রিস্ক’ তালিকায় রাখা হয়েছে। ২০২৩ সালের অক্টোবর মাসে সাউথ লোনাক হ্রদের বিপর্যয়ের স্মৃতি মাথায় রেখে এবার এক বিন্দুও ঝুঁকি নিতে নারাজ প্রশাসন।

ভবিষ্যতের সম্ভাব্য বিপর্যয় এড়াতে তিনটি সুনির্দিষ্ট মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে সিকিম সরকার। শাকো চু হ্রদের জলস্তর কমাতে সৌরবিদ্যুৎ চালিত পাম্প ব্যবহারের পাশাপাশি জল নিষ্কাশনের পরিকল্পনা করা হয়েছে। এছাড়া নিচের জনবসতি রক্ষায় ভাটিতে বিশেষ বাঁধ এবং গুরুদোংমার হ্রদ চত্বরে সুরক্ষা প্রাচীর তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্গম উচ্চতায় অবস্থিত হ্রদগুলির ওপর চব্বিশ ঘণ্টা নজরদারির জন্য স্বয়ংক্রিয় মনিটরিং স্টেশন চালু করা হয়েছে এবং ডপলার রাডার বসানোর কাজ চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *