গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা, লরির পেছনে ধাক্কায় প্রাণ হারাল ৮ ইঞ্জিনিয়ারিং পড়ুয়া!

বার্তা ডেস্কঃ

কেরলের ত্রিশূরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তামিলনাড়ুর পিএসএম ইঞ্জিনিয়ারিং কলেজের আটজন পড়ুয়ার করুণ মৃত্যু হয়েছে। ৬৬ নম্বর জাতীয় সড়ক ধরে গুরুবায়ুর থেকে কোদুনগালুরের দিকে যাওয়ার সময় গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটে। শুনশান রাস্তায় প্রবল গতিতে ছুটে আসা গাড়িটি আচমকাই রাস্তার পাশে দাঁড় করানো একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে। সিসিটিভি ফুটেজে ধরা পড়া এই ভয়াবহ সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সমস্ত যাত্রীর মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। দুমড়ে যাওয়া গাড়ির অংশ কেটে যাত্রীদের নিথর দেহগুলি উদ্ধার করে ত্রিশূর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা কিংবা অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। এই আকস্মিক ও হৃদয়বিদারক দুর্ঘটনায় মৃত পড়ুয়াদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে এবং পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *