২৯০ কোটির ব্যাংক প্রতারণা, কলকাতার ১১টি জায়গায় ইডি-র মেগা তল্লাশি!
September 5, 2026
বার্তা ডেস্কঃ
ঝাড়খণ্ডে একটি বিদ্যুৎ প্রকল্প তৈরির জন্য নেওয়া প্রায় ৩০০ কোটি টাকার ব্যাংক ঋণ আত্মসাতের অভিযোগে কলকাতায় একযোগে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট সময়ে ঋণের টাকা ফেরত না আসায় ব্যাংক কর্তৃপক্ষের তরফে সংশ্লিষ্ট সংস্থার ওপর চাপ সৃষ্টি করা হয়। পরবর্তীতে বিষয়টি ন্যাশনাল কো ম্পা নি ল ট্রাইব্যুনাল (এনসিএলটি)-এ গড়ালেও সেখান থেকে মাত্র ৭ কোটি টাকা উদ্ধার করা সম্ভব হয়।
এই বিশাল অঙ্কের আর্থিক তছরুপের ঘটনার তদন্তে নেমে গত কাল কলকাতার ১১টি ভিন্ন জায়গায় একযোগে অভিযান চালান ইডি আধিকারিকরা। মূলত এই ৩০০ কোটি টাকার কত অংশ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং এই প্রতারণার নেপথ্যে ঠিক কারা রয়েছে, তা খতিয়ে দেখতেই তদন্ত এগোচ্ছে।