এক ছাদের নিচে দুই ফ্ল্যাট! নিয়ম শিথিল করে বড় ঘোষণা সরকারের
বার্তা ডেস্কঃ
রাজ্যের সমস্ত সরকারি আবাসনে এখন থেকে পরিবারের প্রয়োজনে বর্তমান আবাসিকরা সুলভ মূল্যে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন। আবাসন পর্ষদের আবাসনগুলিতে দ্বিতীয় ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে বহুবছর ধরে চালু থাকা কঠোর সরকারি নিয়ম অনেকটাই শিথিল করা হয়েছে। মধ্যবিত্ত পরিবারের কথা মাথায় রেখে মূলত বৃদ্ধ বাবা-মাকে কাছে রাখা কিংবা পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন লটারি প্রথার কড়াকড়ি থাকলেও, বিভিন্ন আবাসনের অবিক্রিত ফ্ল্যাটগুলি এবার ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে বিক্রি করা হবে।
আইনি জটিলতা কাটিয়ে এবং অর্থ দপ্তরের সবুজ সংকেত নিয়ে শীঘ্রই সাড়ে তিন হাজার জমির প্লট ও ফ্ল্যাট ন্যূনতম মূল্যে বিক্রি করবে রাজ্য সরকার। একই সঙ্গে সরকারি আবাসনের ‘লিজহোল্ড’ ফ্ল্যাটগুলি ন্যূনতম ফি নিয়ে ব্যক্তিমালিকানায় হস্তান্তরের প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করা হবে। মন্ত্রী দীপক বর্মন জানান, সাধারণ মানুষকে অসাধু প্রমোটারদের হাত থেকে রক্ষা করতে রেরা কর্তৃপক্ষ একটি আধুনিক ডিজিটাল পোর্টালও চালু করতে চলেছে।