রাত ১১টাতেও মিলবে ব্যাঙ্কিং পরিষেবা? বদলে গেল ব্যাঙ্ক খোলা ও ছুটির নিয়ম!

বার্তা ডেস্কঃ

ব্যাঙ্কের চিরাচরিত সময়সূচি ‘সকাল ১০টা থেকে বিকেল ৫টা’ খুব শীঘ্রই অতীত হতে পারে। সাধারণ চাকুরিজীবী ও সর্বসাধারণের সুবিধার কথা মাথায় রেখে এবং ব্যাঙ্ক কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে ব্যাঙ্কিং ব্যবস্থার নিয়মে বড়সড় পরিবর্তনের চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার।

নতুন পরিকল্পনা অনুযায়ী, নির্দিষ্ট এক শিফ্টের বদলে রোস্টার ভিত্তিতে দিনে দুটি শিফ্টে কাজ চালু হতে পারে। সে ক্ষেত্রে কাজের সময় হতে পারে সকাল ৬টা থেকে দুপুর ২টো এবং দুপুর ২টো থেকে রাত ১০টা (বা বেলা ৩টে থেকে রাত ১১টা)। চাকুরিজীবীরা যাতে অফিস বা অন্যান্য কাজের আগে-পরে সহজেই ব্যাঙ্কের কাজকর্ম সেরে নিতে পারেন, সেই কারণেই এই ধরনের শিফ্ট পদ্ধতির ভাবনা।

অন্যদিকে, ব্যাঙ্ক কর্মীদের প্রতি মাসে ৮ দিন ছুটির (অর্থাৎ সপ্তাহে ৫ দিন কাজ) দাবিও মেনে নেওয়া হতে পারে। বর্তমানে কেবল দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবারে ব্যাঙ্ক বন্ধ থাকে। নতুন নিয়ম লাগু হলে প্রতি সপ্তাহের শনি ও রবিবার— অর্থাৎ মাসে সব মিলিয়ে ৮ দিন ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে। কাজের দিনগুলোতে পরিষেবা সময় বৃদ্ধি পাওয়ায় ছুটির দিনের এই সমন্বয় তৈরি করা হচ্ছে।

তবে এই বিষয়ে কেন্দ্রীয় সরকার বা আরবিআই-এর (RBI) পক্ষ থেকে এখনও কোনো চূড়ান্ত বা আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়নি। খুব শীঘ্রই সাধারণ মানুষ ও ব্যাঙ্ক কর্মী— উভয়ের সুবিধার কথা বিবেচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *