পিএমও-র নামে জাল আইডি ও আগ্নেয়াস্ত্র! মোদীর অনুষ্ঠানের আগেই এনএমএসিসি-তে ধৃত ২

বার্তা ডেস্কঃ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুম্বই সফরকে ঘিরে নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টারে (NMACC) চরম নিরাপত্তা ত্রুটির ঘটনা সামনে এসেছে। বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সে আয়োজিত গ্লোবাল ফিনটেক ফেস্ট (GFF)-এ প্রধানমন্ত্রীর উদ্বোধনী উপস্থিতির ঠিক আগেই অস্ত্র ও ভুয়ো পরিচয়পত্রসহ দু’জনকে পাকড়াও করেছে মুম্বই পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রোহন পারেখ (২৪) নামের এক যুবক নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (PMO) উচ্চপদস্থ আধিকারিক পরিচয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করেন। তাঁর সঙ্গে থাকা এক সশস্ত্রে দেহরক্ষীর কাছে একটি আগ্নেয়াস্ত্রও ছিল। নিরাপত্তারক্ষীদের সন্দেহ হওয়ায় পরিচয়পত্র যাচাই করতেই ফাঁস হয়ে যায় যে পিএমও-র কার্ডটি সম্পূর্ণ ভুয়া।

এত বড় মাপের হাই-প্রোফাইল ইভেন্টে তল্লাশি এড়িয়ে কীভাবে অস্ত্র ও জাল আইডি নিয়ে তারা ভেতরে ঢোকার সাহস পেল, তা নিয়ে ভিআইপি নিরাপত্তাবলয়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনার গভীরতা বিবেচনা করে ইতিমধ্যেই পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *