আয়ুষ্মান কার্ড থেকেও মিলবে না ৫ লাখের সুবিধা! এখনই না করলে বাতিল হবে আবেদন?
বার্তা ডেস্কঃ
September 10, 202612:33 pm
বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যজুড়ে চালু হয়েছে কেন্দ্র সরকারের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প। এই আয়ুষ্মান কার্ডের মাধ্যমে প্রবীণ নাগরিকসহ যোগ্য পরিবারগুলি প্রতি বছর সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেয়ে থাকেন। নির্দিষ্ট সরকারি হাসপাতাল এবং তালিকাভুক্ত বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে সম্পূর্ণ ক্যাশলেস পদ্ধতিতে কঠিন রোগের চিকিৎসাও করানো যায়।
তবে কার্ড থাকলেই এই সুবিধা মিলবে না। বিনামূল্যে চিকিৎসা পেতে এবং কার্ডটি বাতিল হওয়া থেকে আটকাতে উপভোক্তাদের অতি অবশ্যই ই-কেওয়াইসি (e-KYC) প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
এই কাজটি করার জন্য আপনাকে আশা কর্মীদের (ASHA workers) ওপর নির্ভর করতে হবে না। আপনার নিকটবর্তী কোনও অনুমোদিত সাইবার ক্যাফেতে গিয়ে নিজেরাই ই-কেওয়াইসি সম্পন্ন করতে পারেন। তথ্য যাচাই সফল হওয়ার পর সেখান থেকেই আপনার আয়ুষ্মান ভারত কার্ডটি ডাউনলোড বা প্রিন্ট করে নিজের কাছে রেখে দিন।