অধ্যাপক বদলি নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত, বিধানসভায় বড় চমক!
বার্তা ডেস্কঃ
September 10, 202612:33 pm
পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা ব্যবস্থায় এক নজিরবিহীন বদল আনতে চলেছে রাজ্য সরকার। এখন থেকে প্রয়োজন অনুযায়ী এক রাজ্য বিশ্ববিদ্যালয় থেকে অন্য রাজ্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বদলি করা যাবে। এই মর্মে বৃহস্পতিবার বিধানসভার বিশেষ অধিবেশনে ‘ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেгулиশন অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ পেশ করা হচ্ছে।
প্রস্তাবিত এই বিলে বিদ্যমান আইনের ১৪এ ধারায় একটি নতুন সংযোজন করা হচ্ছে। এর মাধ্যমে একই বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এক কলেজ থেকে অন্য কলেজে বদলির পাশাপাশি এবার আন্তঃবিশ্ববিদ্যালয় বদলিও কার্যকর হবে। তবে বদলি হলেও কর্মীদের সার্ভিস সিনিয়রিটি (জেষ্ঠতা) অক্ষুণ্ণ থাকবে এবং স্থানান্তরের সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার।
কেন এই নতুন পদক্ষেপ? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সংশোধনীকে ‘ঐতিহাসিক’ ও ‘জরুরি’ বলে ব্যাখ্যা করেছেন। তাঁর যুক্তি, ঝাড়গ্রাম বা কোচবিহারের মতো নবগঠিত নতুন বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষার উৎকর্ষতা বৃদ্ধি ও সঠিক পরিকাঠামো গঠনের জন্য অভিজ্ঞ অধ্যাপকদের সেখানে পাঠানো প্রয়োজন। অভিজ্ঞ শিক্ষক ও কর্মীদের আদান-প্রদানের ফলে নতুন প্রতিষ্ঠানগুলির পঠনপাঠনের মান দ্রুত উন্নত হবে বলে সরকার মনে করছে।
তীব্র প্রতিবাদ শিক্ষক সংগঠনগুলির তবে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে বিভিন্ন শিক্ষক সংগঠন। বামপন্থী যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (JUTA)-র মতে, এই পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ের স্বশাসন এবং কর্মচারীদের চাকরির নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। তাঁদের দাবি, কেন্দ্রীয়ভাবে উচ্চশিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার এই চেষ্টা ইউজিসি (UGC)-র নীতির পরিপন্থী।
অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (CUTA)-র সভাপতি সনাতন চট্টোপাধ্যায় জানিয়েছেন, বিধানসভায় এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষক সমিতি ও সংশ্লিষ্ট সমস্ত পক্ষের সাথে আলোচনা করা জরুরি ছিল।