রাম ও শিবকে নিয়ে বিস্ফোরক রেবন্ত রেড্ডি! দেশজুড়ে তীব্র বিতর্ক
September 29, 2026
বার্তা ডেস্কঃ
September 29, 20266:42 pm
বিজেপিকে তোপ দাগতে গিয়ে চরম বিতর্কিত মন্তব্য করলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা রেবন্ত রেড্ডি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা দ্রাবিড় জাতি এবং শিব হলেন গরিবের আর রাম ধনীদের ভগবান।
তিনি আরও দাবি করেন, বিজেপি ধনীদের দল বলেই হর হর মহাদেব না বলে কেবল জয় শ্রীরাম স্লোগান দেয়। দক্ষিণাঞ্চলে শিবের ও উত্তরাঞ্চলে রামের পূজা বেশি হয় বলেও মত দেন তিনি, যা নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।