১ অক্টোবর থেকে বাধ্যতামূলক e-KYC, রান্নার গ্যাসের ভর্তুকি পেতে এখনই চেক করুন আপনার স্ট্যাটাস!
October 1, 2026
বার্তা ডেস্কঃ
১ অক্টোবর থেকে রান্নার গ্যাস বা এলপিজি (LPG) সংযোগের ক্ষেত্রে কড়া নিয়ম কার্যকর হতে চলেছে। গ্যাস সংযোগে ই-কেওয়াইসি (e-KYC) সম্পূর্ণ না থাকলে আগামী দিনে ভর্তুকির সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন গ্রাহকরা। ফলে বাজারদরেই সিলিন্ডার কিনতে হবে। তাই সরকারি ভর্তুকির সুবিধা নিরবচ্ছিন্ন রাখতে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার ওপর জোর দেওয়া হচ্ছে।
শুধুমাত্র ই-কেওয়াইসি করলেই দায়িত্ব শেষ হয় না, তা সফলভাবে আপডেট হয়েছে কি না তা যাচাই করা জরুরি। ইন্ডেন গ্রাহকরা ‘IndianOil One’ অ্যাপের প্রোফাইলে গিয়ে এবং এইচপি গ্যাস বা ভারত গ্যাসের গ্রাহকরা সংশ্লিষ্ট অফিশিয়াল ওয়েবসাইটে লগইন করে সহজেই তাঁদের স্ট্যাটাস চেক করতে পারবেন। স্ট্যাটাস ‘Pending’ দেখালে দ্রুত নিকটবর্তী ডিলারের কাছে গিয়ে তা আপডেট করে নেওয়া বাঞ্ছনীয়।