তিস্তায় নতুন ৬ লেনের সেতু, বদলে যাচ্ছে উত্তরবঙ্গের ভাগ্য!

বার্তা ডেস্কঃ

দার্জিলিং জেলার সেভক এলাকায় তিস্তা নদীর উপর ৬ লেনের একটি নতুন সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য ১,১৭৫.৫৯ কোটি টাকা অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাদকারি। জাতীয় সড়ক-১০-এর উপর প্রস্তাবিত ৬.৯১ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি তৈরি হলে শিলিগুড়ি করিডর, সিকিম এবং সমগ্র উত্তর-পূর্ব ভারতের মধ্যে আন্তঃরাজ্য যোগাযোগব্যবস্থা অত্যন্ত শক্তিশালী ও সুদৃঢ় হয়ে উঠবে।

এই মেগা সেতু প্রকল্প চালু হলে যাত্রী সাধারণের যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমবে এবং যানজটের সমস্যা থেকেও স্থায়ী মুক্তি মিলবে। ২০২৩ সালের ভয়াবহ বন্যায় তিস্তা উপত্যকা ও এনএইচ-১০ অঞ্চলের সড়ক পরিকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রস্তাবিত সেতুটি নির্মিত হলে তা কেবল দ্রুত ও নিরাপদ পণ্য পরিবহণ সুনিশ্চিত করবে না, বরং পর্যটন, বাণিজ্য এবং লজিস্টিক শিল্পে নতুন গতি এনে উত্তরবঙ্গের আঞ্চলিক অর্থনীতিকে আরও চাঙ্গা করে তুলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *