মমতার পা ভাঙার রহস্যের নথি কার হাতে? এসএসকেএমকে আইনি নোটিস ঘিরে শোরগোল!

বার্তা ডেস্কঃ

২০২১ সালের নন্দীগ্রামের চিকিৎসা সংক্রান্ত গোপনীয় নথি প্রকাশ্যে আসায় এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে আইনি নোটিস পাঠিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। এসএসকেএমের অধিকর্তা সহ একাধিক চিকিৎসককে পাঠানো এই নোটিসে বলা হয়েছে, রোগীর অনুমতি বা যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া মেডিক্যাল রেকর্ড জনসমক্ষে আনা বা বর্তমান মুখ্যমন্ত্রীর হাতে পৌঁছানো আইনবহির্ভূত ও গোপনীয়তার লঙ্ঘন। সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপের দাবি জানানো হয়েছে।

এর জবাবে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ওই নথি এসএসকেএম থেকে আসার কথা নয়। তিনি ইঙ্গিতপূর্ণভাবে মন্তব্য করেন, অনেকেই নবান্নে নিজের ড্রয়ারে বহু কাগজপত্র ফেলে গিয়েছিলেন, প্রয়োজনে সেই সূত্রেই নথি মিলতে পারে। এই আইনি নোটিস এবং ‘ড্রয়ার’ তত্ত্ব ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে রাজনৈতিক ও আইনি চাপানউতোর তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *