ষষ্ঠী থেকে নবমী নিশ্চিন্তে ঘুরুন, মধ্যরাতেও শহরজুড়ে ছুটবে নাইট সার্ভিস বাস!

বার্তা ডেস্কঃ

বছরভর অপেক্ষার পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবার দোরগোড়ায়। প্যান্ডেল হপিং, বন্ধুদের সঙ্গে আড্ডা আর রাত জেগে ঠাকুর দেখা ছাড়া যেন পুজোর আনন্দই আসাম্পূর্ণ। তবে গভীর রাতে ঠাকুর দেখে বাড়ি ফেরা নিয়ে প্রতি বছরই চিন্তায় পড়তে হয় আমজনতাকে। এবার সেই দুর্ভোগ কমাতে পুজোয় বিশেষ নাইট বাস পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি বাস সংগঠনগুলি।

ষষ্ঠী থেকে নবমী সারারাত চাকা ঘুরবে বাসের

অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি জানিয়েছে, ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত চার দিন সারারাত বাস চলাচল করবে। সন্ধ্যার পর মণ্ডপে মণ্ডপে ভিড় বাড়তে শুরু করলে যাত্রীচাপ সামলাতে গুরুত্বপূর্ণ রুটগুলোতে বাড়তি বাস নামানো হবে। প্রয়োজনে শেষ রাতের দিকে যাত্রী চাহিদা বুঝে বাসের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

কর্মীদের বিশ্রাম ও সুরক্ষায় বিশেষ নজর

রাতের অন্ধকারে নিরবচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করতে বাস চালক ও সহযোগীদের পর্যাপ্ত বিশ্রাম এবং নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় রেখেই সারারাত বাস চালানো হবে বলে আশ্বাস দিয়েছে সংগঠনটি।

কোন কোন রুটে মিলবে এই সুবিধা?

মূলত শহরের যেসব রুট ধরে বড় বড় ঠাকুর দেখা যায় এবং যেখানে সবচেয়ে বেশি ভিড় হয়, সেই প্রধান সড়কগুলোকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। ফলে পুজোর রাতে যাতায়াত নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না নাইট আউটে বের হওয়া মণ্ডপদর্শনার্থীদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *