বাড়িতে আছে পুরনো ৫০ পয়সার কয়েন? জেনে নিন এর আসল দাম কত!

বার্তা ডেস্কঃ

একসময়ে দৈনন্দিন কেনাকাটায় ৫০ পয়সার কয়েনের চল থাকলেও বর্তমানে তা প্রায় জাদুঘরের জিনিস হয়ে উঠেছে। অনেকেই মনে করেন এই কয়েনের বুঝি আর কোনো মূল্য নেই। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী, ৫০ পয়সার কয়েন এখনও সম্পূর্ণ বৈধ মুদ্রা। ২৫ পয়সা বা তার কম মূল্যের কয়েন ২০১১ সালেই অচল হলেও, ৫০ পয়সার আইনি বৈধতা বজায় রয়েছে। যদিও দোকানবাজারে এর ব্যবহার কমে যাওয়ায় অনেক বিক্রেতা তা নিতে চান না। তবে নিয়মানুযায়ী, একটি লেনদেনে সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত এই কয়েন ব্যবহার করা যায়।

আপনার কাছে যদি এই পুরনো কয়েন জমে থাকে, তবে সেগুলি দোকানে চালাতে না পারলে সোজা ব্যাঙ্কে জমা করতে পারেন। আরবিআই-এর স্পষ্ট নির্দেশ রয়েছে, ব্যাঙ্কগুলি ছোট নোট বা কয়েন গ্রহণে কখনোই অস্বীকার করতে পারবে না। এমনকি কয়েন জমা নেওয়ার ক্ষেত্রে কোনো সর্বোচ্চ সীমাও নির্ধারণ করা হয়নি। ফলে জমানো কয়েন অ্যাকাউন্টে জমা দিয়ে আপনি সহজেই তা বদলে নিতে পারবেন। অর্থাৎ, দৈনন্দিন লেনদেনে ব্যবহার না হলেও ৫০ পয়সার আসল মূল্য ও বৈধতা একটুও কমে যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *