পুকুর ভরাট রুখতে গিয়ে ২ লক্ষ টাকার তোলাবাজি, চাঞ্চল্য বারাসাত-বরানগরে!

বার্তা ডেস্কঃ

বরানগরে পুকুর ভরাটের বিরুদ্ধে সরব হওয়া বিজেপি নেতা রাজীব মিশ্রের বিরুদ্ধেই এবার দু’লক্ষ টাকা তোলা চাওয়ার গুরুতর অভিযোগ উঠল। তালতলা মাঠ সংলগ্ন পুকুরের মালিক জয়ন্ত ঘোষের দাবি, পুরসভায় টাকা জমা দিয়ে পুকুর পরিষ্কারের কাজ করার সময় রাজীব ও তাঁর সহযোগীরা শ্রমিকদের মারধর করে, বিষ ঢেলে মাছ মেরে দেয় এবং ফোন করে টাকা দাবি করে। এই ঘটনায় বরানগর থানায় ওই বিজেপি নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ পুরোপুরি অস্বীকার করে একে বড় ষড়যন্ত্র বলে দাবি করেছেন বিজেপি নেতা রাজীব মিশ্র। স্থানীয় কাউন্সিলর রুমা দত্ত জানান, পুরসভায় নির্ধারিত ফি জমা দিয়েই পুকুর পরিষ্কারের কাজ শুরু হয়েছিল। বিধায়ক সজল ঘোষ স্পষ্ট করেছেন, কোনোভাবেই পুকুর ভরাট হতে দেওয়া হবে না এবং তোলাবাজির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *