পুজোয় প্রসূতি সেবায় কড়াকড়ি, স্বাস্থ্য দপ্তরের বড় পদক্ষেপ!

বার্তা ডেস্কঃ

উৎসবের মরশুমে সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রসূতি রোগীদের নিরবচ্ছিন্ন চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে কঠোর নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দপ্তর। ছুটির দিনগুলোতেও সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা সরকারি হাসপাতাল, ল্যাবরেটরি ও ডায়গনেস্টিক সেন্টার সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতিতে সিজার ডেলিভারির সময়ে অভিজ্ঞ ফ্যাকাল্টি মেম্বার বা চিকিৎসকদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি, যেকোনো সময় পরিস্থিতি তদারকি করতে হাসপাতালগুলিতে আকস্মিক পরিদর্শনে যাবেন স্বাস্থ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। ডিউটি রোস্টার তৈরি করে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে পাঠাতে হবে এবং প্রসূতি চিকিৎসায় কোনো ত্রুটি ধরা পড়লে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বা ‘হাইরিস্ক প্রেগন্যান্সি’-র ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে, যেখানে জটিল রোগীদের আগেই প্রসবকেন্দ্রে বা ‘ওয়েটিং হাটে’ নিয়ে আসার দায়িত্বে থাকবেন ফিল্ড ওয়ার্কাররা। প্রসূতিদের জন্য পর্যাপ্ত রক্তের জোগান, জরুরি ওষুধপত্র, এবং প্রসব পরবর্তী জটিলতা সামলাতে বিশেষ মেডিকেল টিম প্রস্তুত রাখার নির্দেশ রয়েছে। এছাড়াও, ‘নিশ্চয় যান’ অ্যাম্বুল্যান্স সচল রাখার পাশাপাশি এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে বেড খালি থাকা নিশ্চিত না করে অনাবশ্যক রেফার বন্ধে কড়া নিয়ম জারি করা হয়েছে। শুধুমাত্র সরকারি নয়, বেসরকারি হাসপাতালেও দক্ষ জনবল ও সঠিক পরিকাঠামো রয়েছে কিনা, তা নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *