নদিয়া ফর্মুলায় ফের চমক, তৃণমূলের সমর্থনে মালদহ জেলা পরিষদ কি তবে বিজেপির দখলে!

বার্তা ডেস্কঃ

পূর্ব মেদিনীপুর ও নদিয়ার পর এবার মালদহ জেলা পরিষদও দখলে নিল বিজেপি। মঙ্গলবার অনুষ্ঠিত নতুন বোর্ড গঠনে নাটকীয় মোড় নেয় রাজ্য রাজনীতি। অভিযোগ উঠেছে, তৃণমূল কংগ্রেসের একদল বিদ্রোহী সদস্যের প্রত্যক্ষ সমর্থনে এই জয় পেয়েছে গেরুয়া শিবির। ৪৩ আসন বিশিষ্ট এই জেলা পরিষদে সভাধিপতি হয়েছেন বিজেপির দীপালি বালা এবং সহ-সভাধিপতি পদে নির্বাচিত হয়েছেন তৃণমূলের লিপিকা ঘোষ। বোর্ড গঠনকে কেন্দ্র করে সোমবার রাত থেকেই মালদহ স্টেশন চত্বরে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা ও পুলিশের সঙ্গে কংগ্রেসের বচসা বাঁধে।

কংগ্রেসের অভিযোগ, তাদের তিন সদস্যকে আটকে রেখেই জোরপূর্বক এই বোর্ড গঠন করা হয়েছে। এই ঘটনায় সিপিএম তীব্র ক্ষোভ প্রকাশ করে শাসকদলের দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করেছে। অন্যদিকে, বিজেপির দাবি, তৃণমূলের ওপর অনাস্থা জানিয়েই এই সমর্থন দেওয়া হয়েছে। তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, বিরোধী শিবিরের কড়া সমালোচনার মুখে দাঁড়িয়ে এই ঘটনা রাজ্যের আগামী রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *