রাহু ও কেতুর কৃপায় ভাগ্য খুলছে ৬ রাশির, আপনার জীবনেও কি আসছে বড় কোনো চমক?
বার্তা ডেস্কঃ
বৈদিক জ্যোতিষশাস্ত্রে অতীব প্রভাবশালী ও বক্রী গ্রহ হিসেবে পরিচিত রাহু ও কেতু। বর্তমানে রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুযায়ী, আগামী ৬৮ দিন এই দুই গ্রহের বিশেষ অবস্থান নির্দিষ্ট কয়েকটি রাশির জন্য অত্যন্ত শুভ সময় নিয়ে আসতে চলেছে। বিশেষ করে মেষ, মিথুন, কন্যা, তুলা, ধনু এবং মীন রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে চলেছে ইতিবাচক পরিবর্তনের প্রবল সম্ভাবনা। এই রাহু-কেতু গোচরের শুভ প্রভাবে বহু বকেয়া কাজ সম্পন্ন হবে এবং ভাগ্য চক্রের চাকা নতুন মোড় নেবে।
এই নির্ধারিত সময়সীমায় মেষ রাশির আর্থিক উন্নতি ও আটকে থাকা কাজে গতি আসবে, আর মিথুন রাশির ব্যক্তিরা গুরুজনদের সহায়তায় সংকট কাটিয়ে উঠে আত্মবিশ্বাস ফিরে পাবেন। কন্যা রাশির জাতকদের কর্মক্ষেত্রে শুভ প্রভাবের পাশাপাশি ভ্রমণের যোগ রয়েছে। অন্যদিকে, তুলা রাশির শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় দারুণ সাফল্য পাবেন। ধনু রাশির ব্যবসায় প্রসার ও যোগাযোগের দক্ষতা বৃদ্ধি পাবে এবং মীন রাশির জাতক-জাতিকারা আধ্যাত্মিক সংযোগের মাধ্যমে পরিবারে সুখ-শান্তি বজায় রাখতে সক্ষম হবেন।