রেজিনগরে ঘাসফুল-বাম সাফ, শুভেন্দুর চাঞ্চল্যকর দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি!
বার্তা ডেস্কঃ 
রেজিনগর ও নন্দীগ্রাম— দুই কেন্দ্রেই তৃণমূল এবং বামেরা কোনো প্রভাব ফেলতে পারবে না বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী। তাঁর মতে, রেজিনগরে পরিযায়ী শ্রমিকরা ভোট না দিলেও সংখ্যালঘু অংশের মহিলা ও যুবকদের বড় অংশ বিজেপিকে সমর্থন করেছে। মূলত ‘অন্নপূর্ণা যোজনা’-র বৈষম্যহীন সুবিধার কারণেই এই সমর্থন মিলেছে বলে তিনি উল্লেখ করেন। তবে প্রবীণ সংখ্যালঘু ভোটারদের ভোট বিজেপি পায়নি বলেও তিনি স্পষ্ট করেন। তাঁর ভবিষ্যদ্বাণী, নন্দীগ্রামের সিপিআই প্রার্থী সামান্য ভোট পাবেন এবং রেজিনগরে সিপিএম প্রার্থী নোটার থেকেও নিচে থাকবেন।
ভোট কারচুপি ও নির্বাচন কমিশনের ভূমিকা সংক্রান্ত বিরোধীদের অভিযোগ উড়িয়ে শুভেন্দু জানান, পুরো প্রক্রিয়া সুপ্রিম কোর্টের নজরদারিতে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে, তৎকালীন প্রশাসনিক কর্মকর্তাদের নিশানা করায় সংশ্লিষ্ট তৃণমূল সাংসদের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারিও দেন তিনি। তাঁর স্পষ্ট দাবি, এই নির্বাচনে বিরোধীদের কোনো রাজনৈতিক অস্তিত্বই অবশিষ্ট থাকবে না।