বিশ্বজয়ে মোদির হুঙ্কার, স্বামীজি ও অরবিন্দকে নিয়ে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী!

বার্তা ডেস্কঃ

প্রশাসক হিসেবে দীর্ঘ ২৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানী দিল্লিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এক শক্তিশালী ভারতের রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সকালে সরোজিনী নগরের শ্রীবিনায়ক মন্দিরে পুজো দেওয়ার পর নিজের ভাষণে গীতার বাণী স্মরণ করে তিনি জানান, কর্মই তাঁর মূল লক্ষ্য। অতীতের পরাধীনতা, অভাব ও বিদেশি আক্রমণের আঘাত পেরিয়ে ভারত কীভাবে ঘুরে দাঁড়িয়েছে তা উল্লেখ করে মোদি বলেন, এই দেশ ঋষি অরবিন্দ ও স্বামী বিবেকানন্দর স্বপ্নের পথ ধরেই এগিয়ে চলেছে। অদম্য সাহসের প্রতীক হিসেবে ভারতবাসীকে ‘অগ্নিসন্তান’ আখ্যা দিয়ে তিনি প্রাচীন গৌরব পুনরুদ্ধারের দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

দেশের ধারাবাহিক অগ্রগতির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগ জোরদারের পাশাপাশি ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার স্পষ্ট রূপরেখা ঘোষণা করেন। বিশ্বের দরবারে ভারতের প্রযুক্তি, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্যখাতকে সর্বসেরা হিসেবে তুলে ধরার আহ্বান জানান তিনি। ভারতীয় অর্থনীতিকে বিশ্বের শীর্ষ তিনের তালিকায় পৌঁছে দেওয়া এবং দেশকে সম্পূর্ণ ড্রাগমুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেন প্রধানমন্ত্রী। অতীতের সমৃদ্ধি ও ঐতিহ্যকে পাথেয় করে নতুন ভারতের অদম্য উত্থানের এই বার্তায় আত্মবিশ্বাসের সাথে বিশ্বের নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন নরেন্দ্র মোদি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *