ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় মিঠুন চক্রবর্তী, কোন বড় দায়িত্ব পেলেন মহাগুরু?

বার্তা ডেস্কঃ

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা পদে আনুষ্ঠানিকভাবে নিয়োগ করা হলেন প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী। এই গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে তিনি ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা লাভ করবেন। দীর্ঘ কয়েক দশকের বর্ণাঢ্য অভিনয় জীবনে বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রে নিজের এক অনন্য স্থান তৈরি করেছেন মিঠুন। এবার সিনেমার পর্দার গণ্ডি পেরিয়ে তিনি সরাসরি রাজ্য সরকারের প্রশাসনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হলেন। সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিনোদন জগতের পাশাপাশি সাংস্কৃতিক ক্ষেত্রে তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতা ও পরামর্শ রাজ্য প্রশাসনের কাজে লাগাতেই এই বিশেষ দায়িত্ব অর্পণ করা হয়েছে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই তথ্য ও সংস্কৃতি দফতরটি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে পরিচালনা করেন। ফলে মিঠুন চক্রবর্তীর এই নিয়োগ রাজ্য রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, অভিনয় জগতের পাশাপাশি বর্তমান সময়ে সক্রিয় রাজনীতিতেও যুক্ত রয়েছেন তিনি এবং বিজেপির অন্যতম পরিচিত মুখ। সব মিলিয়ে, রাজ্য সরকারের উপদেষ্টা হিসেবে মিঠুনের এই নতুন প্রশাসনিক ভূমিকা রাজনৈতিক মহলে তীব্র আলোচনার সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *