ঘুষকাণ্ডে ধৃত ইঞ্জিনিয়ারের কোটি কোটি টাকার সম্পত্তি, চোখ কপালে তদন্তকারীদের!

বার্তা ডেস্কঃ

ঠিকাদারদের কাছ থেকে ঘুষ নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে রাজ্য পুলিশের দুর্নীতিদমন শাখার হাতে গত মঙ্গলবার গ্রেফতার হয়েছেন হুগলির জেলা পরিষদের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমন দাস। ওই দিনই অভিযুক্তের চুঁচুড়ার বাড়িতে ম্যারাথন তল্লাশি চালায় তদন্তকারী দল। এই অভিযানে ধৃতের বাড়ি থেকে সম্পত্তি ও বিনিয়োগ সংক্রান্ত মোট ৭৩টি নথি বাজেয়াপ্ত করা হয়। প্রাথমিক যাচাইয়ের পর তদন্তকারীরা জানতে পেরেছেন, ওই ইঞ্জিনিয়ারের পরিবার প্রায় ১ কোটি ৩২ লক্ষ টাকার সম্পত্তির মালিক। আর অবাক করার বিষয় হলো, গত পাঁচ বছরে এই বিপুল পরিমাণ সম্পত্তি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।

এলাকার বিভিন্ন সরকারি কাজের বরাত পাইয়ে দেওয়ার বিনিময়ে ঠিকাদারদের কাছে নিয়মিত উৎকোচ দাবি করতেন ওই ইঞ্জিনিয়ার। সম্প্রতি হুগলির পোলবার এক ঠিকাদারের করা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসে দুর্নীতিদমন শাখা। এর পর বিশেষ রাসায়নিক মাখানো কুড়ি হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও করা হয় অভিযুক্তকে। বর্তমানে এই বিপুল সম্পত্তি অর্জনের নেপথ্যে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *