দুর্নীতি করলেই সোজা কড়া পদক্ষেপ, জেলা নেতাদের চরম হুঁশিয়ারি রাজ্য সভাপতির!

বার্তা ডেস্কঃ

রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর দলের নব্য ও পুরনো কর্মীদের ভারসাম্য রক্ষা এবং শৃঙ্খলা বজায় রাখতে কড়া অবস্থান নিল রাজ্য নেতৃত্ব। বুধবার কোচবিহারের মণ্ডল ও কোর কমিটির বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, দলে কোনও ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না। যদি কোনও নেতা বা কর্মী দুর্নীতির সঙ্গে জড়ান, তবে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। পাশাপাশি, নির্বাচনের পর দলে ভিড়ে যাওয়া নব্য বিজেপির চাপে যাতে পুরনো কর্মীরা কোণঠাসা না হন, সে বিষয়েও জেলা নেতৃত্বকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিনের বৈঠকে শৃঙ্খলাভঙ্গের বিরুদ্ধে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি কোচবিহার রাসমেলার মাঠে ‘সেবাজ্যোতি যাত্রা’র সূচনা করেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও মন্ত্রী নিশীথ প্রামাণিক। মশাল প্রজ্জ্বলন করে কিছু পথ হেঁটে এই যাত্রার সূচনা হয়। অন্যদিকে, বালুরঘাটেও থানা মোড় থেকে একই যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার। বিকশিত ভারত গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত এই কর্মসূচি ও দলীয় বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *