নেপাল যাওয়ার পথে গায়েব ১০ লক্ষ টাকার সয়াবিন তেল, হাইজ্যাকের নেপথ্যে আসলে কারা?

বার্তা ডেস্কঃ

হলদিয়া থেকে নেপালের উদ্দেশ্যে রওনা দেওয়া একটি ট্যাঙ্কার থেকে মাঝপথে প্রায় সাড়ে ৫ মেট্রিক টন অপরিশোধিত সয়াবিন তেল চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা মোট ৪৪.২২ মেট্রিক টন তেল নিয়ে যাওয়ার পথে আচমকাই ট্যাঙ্কারটির জিপিএস সিগন্যাল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে চালক ও গাড়ির মালিকের মোবাইল ফোনও বন্ধ মেলে। ভারত-নেপাল সীমান্তের সোনৌলির কাছে পুলিশ গাড়িটি আটক করলে সেফটি সিল ও তালা ভাঙা অবস্থায় পাওয়া যায় এবং মেপে দেখা যায় ৫.৩৮ মেট্রিক টন তেল গায়েব, যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা।

এই চাঞ্চল্যকর ঘটনার প্রায় ২৫ দিন পর সংশ্লিষ্ট তেল সংস্থার পক্ষ থেকে হলদিয়া থানায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়। সংস্থাটির দাবি, পরিকল্পিতভাবে ট্যাঙ্কারটি হাইজ্যাক করে মাঝরাস্তায় এই বিশাল পরিমাণ তেল চুরি করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে হলদিয়া থানার পুলিশ। এই চুরির চক্রে গাড়ি চালক ও মালিক ছাড়াও আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *