ট্রাম্পের কোপে আইটি জায়েন্টদের ঘুম উড়ল, স্থগিত গ্রিনকার্ড প্রোগ্রাম!
বার্তা ডেস্কঃ
আমেরিকায় বড় ধাক্কা খেল ইনফোসিস, টিসিএস, উইপ্রো, এইচসিএল এবং কগনিজেন্টের মতো বিশ্বের তাবড় আইটি সংস্থাগুলি। আমেরিকার পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন প্রোগ্রাম বা পিইআরএম (PERM) থেকে এই সমস্ত সংস্থাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ট্রাম্প সরকারের শ্রম বিভাগ। অভিবাসী কর্মীদের জন্য তৈরি এই ব্যবস্থার অপব্যবহার ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ তুলে মার্কিন শ্রম সচিব কিথ সন্ডারলিং প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রশাসনের সহায়তায় এই কঠোর পদক্ষেপের ঘোষণা করেছেন।
উল্লেখ্য, পিইআরএম হল একটি আনুষ্ঠানিক অনুমোদন যা নিয়োগকর্তাদের বিদেশি কর্মীদের স্থায়ী গ্রিন কার্ডের জন্য আবেদন করতে সক্ষম করে। এর মাধ্যমে প্রমাণ করতে হয় যে নির্দিষ্ট পদের জন্য কোনও যোগ্য মার্কিন কর্মী নেই। মার্কিন শ্রম সচিব মাইক্রোসফট সহ একাধিক কো ম্পা নির বিরুদ্ধে এই ব্যবস্থার ব্যাপক অপব্যবহারের কথা জানিয়েছেন। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় পেশাদারদের প্রধান নিয়োগকর্তা এই আইটি সংস্থাগুলির সামনে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে।