পুজোর মুখেই বড় ধাক্কা, অন্নপূর্ণা যোজনায় বাতিল লক্ষ লক্ষ নাম! তালিকায় আপনিও?

বার্তা ডেস্কঃ

উৎসবের মরশুমে বড় ধাক্কা! দুর্গাপূজার ঠিক আগেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ বা ‘অন্নপূর্ণা যোজনা’র উপভোক্তাদের তালিকা থেকে বাদ পড়তে চলেছে লক্ষ লক্ষ অ্যাকাউন্ট। প্রশাসন সূত্রের খবর, মূলত স্বচ্ছতা আনতে এবং অনিয়ম রুখতে এই অক্টোবর মাস থেকেই নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে। ফলে এই মাসে অনেকের অ্যাকাউন্তেই পৌঁছাবে না ভাতার টাকা।

ঠিক কী কারণে বাতিল হচ্ছে অ্যাকাউন্ট? প্রশাসন জানিয়েছে, প্রধানত ৫টি নির্দিষ্ট কারণ বা অনিয়মের জন্য গ্রাহকদের নাম তালিকা থেকে ছেঁটে ফেলা হচ্ছে:

  • ভুল তথ্য প্রদান: আবেদনের সময় নথিপত্র বা ব্যক্তিগত তথ্যে কোনো গরমিল থাকলে অ্যাকাউন্ট বাতিল করা হচ্ছে।
  • তথ্য গোপন করা: আবেদনের ক্ষেত্রে কোনো তথ্য বা সত্য গোপন করা হয়ে থাকলে নাম বাদ পড়বে।
  • অন্যান্য সরকারি ভাতা গ্রহণ: উপভোক্তা যদি ইতিমধ্যেই সরকারের অন্য কোনো পেনশন বা আর্থিক সামাজিক সুরক্ষা ভাতা পেয়ে থাকেন, তবে তিনি এই প্রকল্পের সুযোগ পাবেন না।
  • সরকারি চাকরি: আবেদনকারী বা সুবিধাভোগী মহিলা নিজে সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকলে তিনি আর ভাতা পাবেন না।
  • পরিবারে আয়কর প্রদানকারী থাকা: উপভোক্তার পরিবারের কোনো সদস্য যদি আয়কর (Income Tax) প্রদান করেন, তবে সেই পরিবার এই ভাতার জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।

অযোগ্য ও ভুয়ো উপভোক্তাদের বাদ দিয়ে প্রকৃত অভাবীদের কাছে সুবিধা পৌঁছে দিতেই এই কড়া পদক্ষেপ। তাই অক্টোবরের কিস্তির টাকা পাওয়ার আগে আপনার নাম বা অ্যাকাউন্টের স্থিতি ঠিক আছে কি না, তা যাচাই করে নেওয়া জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *