বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল ট্রাইব্যুনাল, নির্বাচন কমিশনকে কড়া চিঠি বিচারপতিদের!

বার্তা ডেস্কঃ

রাজ্যের ট্রাইব্যুনালে কর্মরত অবসরপ্রাপ্ত বিচারপতিদের বেতন ও সুযোগ-সুবিধা বাড়ানোর জোরালো দাবি উঠেছে। কমিশনের নির্ধারিত বেতনে সম্পূর্ণ মাস কাজ চালানো আসাম্ভব হয়ে পড়েছে বলে জানিয়ে প্রধান বিচারপতি ও নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন বিচারপতিদের একটি অংশ। সম্প্রতি দীর্ঘ রাস্তা ও যানজট পেরিয়ে কাজ করতে গিয়ে সমস্যার মুখে পড়ে অবসরের ইচ্ছা প্রকাশ করেছিলেন বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। তাঁর সেই চিঠি পাঠানোর পরই বিচারপতিদের এই বেতন বৃদ্ধির দাবি জোরালোভাবে সামনে এসেছে।

চিঠিতে ক্ষোভ প্রকাশ করে জানানো হয়েছে, বর্তমান এক লক্ষ টাকা বেতনের ওপর ৩৬ শতাংশ কর কাটার পর দৈনিক গড় হিসাব দাঁড়ায় মাত্র দুই হাজার দুশো টাকা। এই সামান্য অর্থে বর্তমান বাজারে কাজ চালিয়ে যাওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়। তাই বেতন দ্বিগুণ করার পাশাপাশি গাড়ি ও আনুষঙ্গিক সুবিধা বাড়ানোর আবেদন জানানো হয়েছে। এই পরিস্থিতিতে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, সেদিকেই এখন সকলের নজর রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *