নন্দীগ্রাম থেকে রেজিনগর, বাংলায় পদ্ম ঝড়ের নেপথ্যে কোন জাদু!
বার্তা ডেস্কঃ
পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর সহ দেশের কয়েকটি উপনির্বাচনে অসাধারণ সাফল্য অর্জন করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই জয়ের ফলে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলেও পদ্মফুল ফুটেছে, যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে একে সুশাসনের জয় হিসেবে অভিহিত করেছেন এবং সাধারণ মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।
শুক্রবার এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, এই ফলাফল প্রমাণ করে যে এনডিএ সরকারের উন্নয়নমূলক কাজের প্রতি জনগণের অবিচল আস্থা রয়েছে। পাশাপাশি, তিনি বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান এবং দলীয় কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, নন্দীগ্রামে রেকর্ড ভোটে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী, অন্যদিকে রেজিনগরেও বিপুল ব্যবধানে জয়লাভ করেছে পদ্মশিবির। এই উপনির্বাচনের ফল আগামী দিনে দলীয় কর্মীদের আরও বেশি উৎসাহ জোগাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।