মরক্কোয় সামরিক কারখানা গড়ছে ভারত, বিশ্ববাজারে বড়সড় বিপ্লব!

বার্তা ডেস্কঃ

ভারতীয় প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা এমকেইউ লিমিটেড মরোক্কোর প্রতিরক্ষা উৎপাদন সংস্থা মার্কোটেকের সাথে যৌথ উদ্যোগে একটি নতুন কারখানা স্থাপন করছে। মরোক্কো সরকারের দেওয়া তথ্যানুযায়ী, নোয়াসুর এলাকার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নির্মিত এই কারখানায় মূলত নাইট-ভিশন ও থার্মাল ইমেজিং সিস্টেমের মতো উন্নত ইলেক্ট্রো-অপটিক্স সামগ্রী এবং বুলেটপ্রুফ ব্যালিস্টিক হেলমেট, বডি আর্মার ও শিল্ডের মতো ব্যালিস্টিক সুরক্ষা সরঞ্জাম তৈরি করা হবে। পরবর্তীতে সেখানে ড্রোন এবং অন্যান্য আধুনিক সামরিক সরঞ্জাম উৎপাদনের পরিকল্পনাও রয়েছে।

এই কারখানাটির মূল উদ্দেশ্য স্থানীয় মরোক্কো সেনাবাহিনীর চাহিদা মেটানোর পাশাপাশি আফ্রিকা, পশ্চিম এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের প্রতিরক্ষা বাজারে আধিপত্য বিস্তার করা। উল্লেখ্য, ২০২৫ সালে টাটা অ্যাডভান্সড সিস্টেমস মরক্কোর কাসাব্লাঙ্কায় সামরিক সাঁজোয়া যান তৈরির কারখানা চালু করার পর এমকেইউ লিমিটেড হলো দেশটিতে নিজস্ব উৎপাদন কেন্দ্র গড়ে তোলা দ্বিতীয় ভারতীয় প্রতিরক্ষা সংস্থা। ভারতীয় প্রযুক্তির এই আন্তর্জাতিক প্রসার বিশ্ব প্রতিরক্ষার মানচিত্রে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করে তুলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *