বিমানেই ঘেরাও ‘ককরোচ’ নেতারা! দিল্লি পুলিশের কোন চালে রুখে গেল বড় সংঘর্ষ?
বার্তা ডেস্কঃ
দিল্লিতে আন্দোলন শুরুর আগেই ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে চরম নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। ‘ককরোচ জনতা পার্টি’-র প্রধান তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা বিমানে নামামাত্রই দিল্লি পুলিশ তাঁদের বিমানের ভেতর থেকেই আটক করে। তবে সবচেয়ে নজরকাড়া বিষয় ছিল, তাঁদের আটক করতে পুরুষ আধিকারিকদের বদলে পাঠানো হয় মহিলা পুলিশ অফিসারদের। পুলিশের কোনো আনুষ্ঠানিক মন্তব্য না মিললেও বিশেষজ্ঞদের মতে, আন্দোলনকারীদের সঙ্গে সম্ভাব্য সংঘাত ও ঝামেলা এড়াতেই এটি ছিল দিল্লি পুলিশের একটি পরিকল্পিত কৌশল।
এদিকে আটক হওয়ার পর আন্দোলনকারীরা কেন্দ্রকে “স্বৈরাচারী” আখ্যা দিয়ে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তোলেন। অন্যদিকে, এই প্রতিবাদ কর্মসূচি নিয়ে সুর চড়িয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন অভিযোগ করেন, দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করতে এই ধরনের নৈরাজ্যবাদী গোষ্ঠীর পেছনে রাজনৈতিক ও বিদেশি শক্তির মদত রয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে বর্তমানে দিল্লি ও আশপাশের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ও উত্তাপ সৃষ্টি হয়েছে।