বাসচালকের মেয়ের নোবেল জয়, বর্ণবৈষম্যের শিকল ভাঙার অবিশ্বাস্য গল্প!
বার্তা ডেস্কঃ
একসময় গায়ের রঙের কারণে যে বিচারকদের কক্ষে প্রবেশাধিকার ছিল না, আজ সেই ভারতীয় বংশোদ্ভূত নাভানেথেম নভি পিল্লাই বিশ্বমঞ্চে অনন্য ইতিহাস গড়লেন। দক্ষিণ আফ্রিকার চরম বর্ণবিদ্বেষ এবং চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হওয়া এই নারী অর্জন করেছেন নোবেল শান্তি পুরস্কার। তাঁর এই অভাবনীয় সাফল্য প্রমাণ করে যে অদম্য জেদ থাকলে প্রতিকূলতাকে জয় করা আসাম্ভব কিছু নয়। বাসচালকের মেয়ে থেকে শুরু করে তাঁর এই বর্ণাঢ্য যাত্রার পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের অবিস্মরণীয় গল্প।
নাটাল বিশ্ববিদ্যালয় থেকে আইন পাশ করার পর ১৯৬৭ সালে তিনি নাটাল অঞ্চলে প্রথম মহিলা আইনজীবী হিসেবে চেম্বার খোলেন। পরবর্তীতে তিনি দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা বিচারপতি হওয়ার গৌরব অর্জন করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারপতির দায়িত্ব পালনের পাশাপাশি তিনি রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হিসেবেও বিশ্বজুড়ে অসাধারণ ভূমিকা রেখেছেন। তাঁর এই দীর্ঘ আইনি লড়াই ও মানবাধিকারের পক্ষে দৃঢ় অবস্থান তাঁকে আজ বিশ্ববাসীর কাছে এক অনুপ্রেরণামূলক প্রতীকে পরিণত করেছে।