ভোটচুরির অভিযোগে সুপ্রিম কোর্টে রাহুল গান্ধী! তোলপাড় রাজনীতি

বার্তা ডেস্কঃ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকা সংশোধন ও ভোটচুরির অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ইন্ডিয়া জোটের শীর্ষ নেতাদের পূর্বনির্ধারিত সাক্ষাৎ ও পদযাত্রার পরিকল্পনা প্রধান বিচারপতির আপত্তিতে বাস্তবায়িত না হলেও, শেষ পর্যন্ত আইনজীবীদের মাধ্যমে সর্বোচ্চ আদালতে পিটিশন দাখিল করা হয়েছে। এই আইনি পদক্ষেপে সই করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়সহ জোটের দশজন প্রতিনিধি। বিরোধীদের দাবি, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সাংবিধানিক অধিকার প্রয়োগ করেই এই পথ বেছে নেওয়া হয়েছে।

রাহুলের এই পদক্ষেপকে তীব্র আক্রমণ করেছে শাসকদল বিজেপি। দলের সাংসদ অনুরাগ ঠাকুর অভিযোগ করেছেন, বিচারব্যবস্থার উপর চাপ সৃষ্টির জন্যই এই কৌশল নিয়েছে বিরোধী শিবির। রাষ্ট্রপতির প্রসঙ্গ টেনে তাঁর দাবি, সুনির্দিষ্ট প্রমাণ পেশ করার সময় এড়িয়ে গিয়ে কেবল রাজনৈতিক প্রচার ও চাপ তৈরি করতেই এই মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবারে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার সম্ভাব্য শুনানির দিকেই এখন গোটা দেশের রাজনৈতিক মহলের নজর আটকে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *